ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারীর সঙ্গে আধুনিক ফ্যাশনের সংযোগ ঘটানোর লক্ষ্যে উদ্বোধন হলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ২৪ ডিসেম্বর এম. আর. খান টাওয়ার, গ্রাউন্ড ফ্লোরে এক বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে নতুন এই স্টোরের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী দিনটি ঘিরে ছিল সাজসজ্জা, অতিথিদের উপস্থিতি, নতুন উইন্টার কালেকশন ও বিশেষ অফারের মাধ্যমে এক পূর্ণাঙ্গ ফ্যাশন সেলিব্রেশন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ডের ডিজাইনার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লয়্যাল গ্রাহক, মিডিয়া প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা।
লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘ওয়ারী শুধু একটি এলাকা নয়, এটি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত অংশ। লা রিভের একটি স্টোর এখানে আগেও ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে, ওয়ারীর মানুষ ফ্যাশন বোঝেন, স্টাইল বোঝেন, ফ্যাশন মৌসুমের নতুন ট্রেন্ডের প্রতিও তাদের আগ্রহ অনেক বেশি। আর সেই কারণেই এত বড় পরিসরে এখানেই লা রিভের ২৭তম স্টোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চেয়েছি, ওয়ারীর ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের একটি সুন্দর সংযোগ তৈরি হোক।’
লা রিভ তাদের ২৭ তম স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রেখেছে বিশেষ অফার। ২৪ ডিসেম্বর প্রথম ১০০ জন ক্রেতার জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় ছিলো ২৭% ছাড়। এছাড়া ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকার কেনাকাটায় সকলের জন্য থাকছে ১৫% ছাড়।