নিজেকে ফিট ও সুস্থ রাখতে কতনা নিয়ম মেনে চলি আমরা। পরিমিত খাবার থেকে শুরু করে ব্যায়াম সবকিছুই করতে হয়। বলতে গেলে ডায়েট করা এখন রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে, আজ চাইলে ডায়েট না করে ইচ্ছে মতো খাবার খেতে পারেন। কারণ, ‘নো ডায়েট ডে’।
১৯৯২ সালের ৬ মে প্রথম ব্রিটেনে নো ডায়েট ডে পালিত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সার বিশ্বে। ডায়েট, বডি টাইপ, সাইজ বা ফ্যাট ফোবিয়া নিয়ে সারা বিশ্বে সচেতনতা গড়ে তোলাই এর উদ্দেশে।
শরীর নিয়ে হীনম্মন্যতা ভুলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা এবং নিজের শরীরকে যেমন, তেমনই ভালোবাসাই এই দিনের প্রধান লক্ষ্য।
‘নো ডায়েট ডে’ উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো, নিজের শরীরের প্রশংসা করা। একইসঙ্গে আপনি যেমনই আছেন তাতেই সুন্দর, নিজের মধ্যে এই বিশ্বাস ধরে রাখা। এছাড়া আপনি হয়তো ওজন কমানোর প্রচেষ্টা হিসেবে দীর্ঘদিন ডায়েট করছেন। তাই চাইলে আজকের জন্য ডায়েটকে ছুটি দিতে পারেন এবং পছন্দের খাবার খেতে পারেন।