সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব নিয়ে লা মেরিডিয়ান ঢাকা

সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব নিয়ে লা মেরিডিয়ান ঢাকা

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সপ্তাহব্যাপী বাংলা নববর্ষ উৎসব আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। এ আয়োজনে ৯ এপ্রিলথেকে পাওয়া যাচ্ছে নতুন স্বাদের ইলিশ। হোটেলে নিয়োজিত ফ্রান্স, ইতালি, ভারত ও অন্যান্য দেশের বিখ্যাত শেফগণ তাদের দেশীয় রন্ধনপ্রণালীতে ইলিশ পরিবেশন করবেন।

১৪ এপ্রিল সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত রুফটপে চলবে বাংলার চিরায়ত বৈশাখী মেলা। জাদু প্রদর্শনী, আল্পনা আঁকা, বাউল গানসহ সব আয়োজনই থাকছে মেলায়। মেলায় প্রবেশ মূল্য ১৪২৩++ টাকা। তবে এদিন যারা হোটেলের লেটেস্ট রেসিপি রেস্তোরাঁয় বুফে লাঞ্চ বা ডিনার করবেন, তাদের জন্য বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ রয়েছে। পহেলা বৈশাখের সকল আয়োজন ৩ বছরের কমবয়সী শিশুরা বিনামূল্যে উপভোগ করতে পারবে।  ৩ থেকে ১২ বছরের শিশুদের জন্য সকল মূল্যের উপর রয়েছে ৫০% ছাড়।

যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০

/এনএ/