সমুদ্র বিলাসে রাজকীয়তা ‘হোটেল রয়েল টিউলিপ’

হোটেল রয়েল টিউলিপ বিলাসবহুল লবিতে বসে যদি চোখের সামনে পাওয়া যায় পুরো সমুদ্র, তবে কেমন হয়? সমুদ্রের তীর ঘেঁষে বিলাসবহুল হোটেল ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ করে দিয়েছে সে ব্যবস্থাই। কক্সবাজারের ইনানী বিচ ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজকীয় এ লাক্সারি রিসোর্ট। প্রায় ৫০ বিঘা বিস্তৃত জায়গায় গড়ে তোলা হয়েছে এটি। এখানে রয়েছে ওয়াটার পার্ক, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, থ্রিডি মুভি হল, বিলিয়ার্ড, ব্যায়ামাগার এবং স্পা। আরও রয়েছে প্যারাসেইলিং, স্নোরকেলিং, ডিপ সি ফিশিং ও স্পিডবোট রাইড সুবিধা। দুটি সুইমিংপুল ও জ্যাকুজি রয়েছে যার একটি শুধু মেয়েদের জন্য। রিসোর্টের অতিথিদের জন্য গড়ে তোলা হয়েছে ‘রেডিয়ান্স স্পা।’ আহার ও পানাহারের জন্য আছে পাঁচটি বিশেষায়িত রেস্টুরেন্ট, ১টি মাল্টি কুজিন ডাইনিং, আইসক্রিম পার্লার ও  জুস বার। তবে যারা সম্মেলন ও উৎসব আয়োজন করতে চান, তাদের জন্য রয়েছে ১০ হাজার বর্গফুট বিস্তৃত জায়গা।

হোটেল রয়েল টিউলিপ

হোটেল রয়েল টিউলিপ

 ৪৯৩টি অভিজাত কক্ষ পাবেন রয়েল টিউলিপে। ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে হিল ভিউ ও সি ভিউ- এর সমন্বয়ে সুপেরিয়র কক্ষ। প্যানারমিক সি ভিউ স্টুডিও স্যুইটে মিলবে কিচেন, ডাইনিং ও লিভিং এরিয়া। পুরো পরিবার নিয়ে যারা যাবেন তাদের জন্য থাকছে রয়েল ফ্যামিলি স্যুইট। নবদম্পতিদের জন্য রয়েছে লাক্সারি হানিমুন স্যুইট।

হোটেল রয়েল টিউলিপ

হোটেল রয়েল টিউলিপ

 

ঠিকানা:

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা

জালিয়াপালং, ইনানী, উখিয়া, কক্সবাজার।

 

/এনএ/