প্রসঙ্গ ‘পাগল সিরিজ’ পাগল যে রূপে আমাদের সামনে হাজির হয়, এই অ্যালবামের মানুষেরাও কি সেই রূপেই ধরা পড়েছে? তারা একা একা ঘুরে বেড়ায়, কোথাও স্থবির হয়ে বসে থাকে, অন্যমনস্ক—মনে হয় যেন বিধাতার সঙ্গে সাপলুডু খেলছে।
একজন ফটোগ্রাফার লেন্সের ভেতর দিয়ে তাদের চোখেমুখে কী খোঁজেন—অসুস্থতা, নাকি তীব্র জীবনস্পৃহা? পরিবার, সমাজ, এমনকি সুস্থতার প্রচলিত সংজ্ঞাকেও অগ্রাহ্য করে একা টিকে থাকার এক দুর্মর ইচ্ছা? এর উত্তর আমাদের জানা নেই।
কখনো কখনো মনে হয়, এরাই হয়ত প্রকৃতির কাছাকাছি, এরাই সুস্থ; আর আমরা—যারা প্রতিদিন সবাইকে নিয়ে, সবকিছুকে নিয়ে যুদ্ধের খেলায় মেতে থাকি—আমরাই হয়ত অন্য এক উন্মাদনার বাসিন্দা।
জন্ম সেপ্টেম্বর ১৯৮৩, শশিকর, মাদারীপুর। লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, শিক্ষকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। নাটকের দল বটতলার সদস্য।
গল্পগ্রন্থ: নো-না গল্প, শো না র গল্প। উপন্যাস: না না একদম না, অন্তঃস্থ আ। কবিতা: ‘ক্ষুধা আর তৃষ্ণা ধরে রাখো’, ‘নীল বিসর্গ নীল’, ‘বুদ্ধ বললেন, তবুও’, ‘হতকাল’। অনুবাদ নাটক: দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া, লাতিন আমেরিকার নয়টি একাঙ্ক, খুনিদের রাত, ইয়ন ফসের তিনটি নাটক। যৌথ নাট্যরূপ: ক্রাচের কর্নেল। যৌথ সম্পাদনা: নির্বাচিত হাংরি কবিতা ও নির্বাচিত হাংরি গল্প।
সৌম্য সরকারের সৃষ্টির জগৎ নিরীক্ষাপ্রবণ ও চিন্তায় তরঙ্গ তোলে।