অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

যেভাবে লেখা হল ‘ইগলের চোখ’

বাংলাদেশকে কে দেখেন ঈগলের চোখে? কার দৃষ্টি ঈগলের মতো সুতীক্ষ্ণ? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রথম গল্প ‘ঈগলের চোখ’।
‘ভেঙ্গে পড়ছি আমরা ধীরে ধীরে’ গল্পে আমাদের চারপাশের ঘুণে ধরা সম্পর্কগুলোর দেখা পাবেন।
সাহসী ছোট গল্পের নাম ‘মেনোপজ’।
‘মা’ ও ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে’ ও ‘এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না’- এ দুটি গল্প সত্য ঘটনা অবলম্বনে লেখা।
‘মূর্খ মেয়েটি অধ্যাপককে ভালবেসেছিল’- একজন অধ্যাপকের ব্যক্তিগত জীবনের কথা।
সমাজের উঁচু থেকে নিচুতলার নারীদের ইচ্ছে অবদমনের গল্প ‘অপরাধবোধ’।
আয়েসি শহুরে জীবনযাপনে অভ্যস্ত আমাদের সময় কী হয় শরনার্থীদের কথা স্মরণের? এ নিয়েই গল্প ‘পত্রিকার হেডলাইন’।
একজন নিভৃত লেখক ও তার তরুণ পাঠকের মনস্তাত্ত্বিক গল্প ‘লেখিকা তোমায় ভালোবাসি’।

বইয়ের ভূমিকায় লেখিকা মৌলি আজাদ বলেন- ‘তিন বছর বিরতি দিয়ে গল্পের বইটি লিখলাম। পাঠক হয়তো বলবেন কেন এতো বড় বিরতি? কিছুটা ব্যক্তিগত আর কিছুটা বই লেখার প্রস্তুতি। এই বইয়ে রেখেছি নয়টি গল্প। বইয়ের প্রথম গল্প ‘ইগলের চোখ’। বইয়ের নামটিও গল্পের নামেই। গল্পটি অসীম সাহসী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ভিশনারি লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কিন্তু তাঁকে নিয়ে চাইলেই কী গল্প লেখা যায়? একের পর এক শব্দ সাজালেই কী নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন ব্যক্তিকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা সম্ভব? তাই ক্যারিশম্যাটিক লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচুর পড়াশোনা করেই লেখায় হাত দিয়েছিলাম। সাথে সাথে দেশে একাধারে যেসকল উন্নয়ন হয়েছে, সেগুলোর আপডেট নিতে হয়েছে। তাই বলে ভাববেন না এক তরফা ভাবেই গল্প লিখেছি। গল্পে উঠে এসেছে পুরো বাংলাদেশের ছবি। গল্পের নতুনত্ব হল গল্পের মূল চরিত্র শেখ হাসিনা, তিনি নিজেই দেশ, তাঁর কাজ ও ভবিষ্যত বাংলাদেশ নিয়ে ভাবছেন ও কথা বলছেন। অন্য গল্পগুলোতে পাবেন জীবন, সমাজ, আমাদের চারপাশ ও লাল-নীল ভালবাসার কথা। এক কথায়, প্রতিটি গল্পই ভিন্নধর্মী। আমার বিশ্বাস গল্পগুলো পাঠককে নতুন ভাবে ভাবতে শেখাবে।

বইয়ের তথ্য :
বইয়ের নাম : ইগলের চোখ
প্রকাশনী : আগামী প্রকাশনী
দাম : ২৪৫ টাকা
প্রচ্ছদ : ধ্রুব এষ