১.
প্রথম চুম্বন
ঘাসের জিহ্বায়
দু’ফোঁটা শিশির
২.
প্রথম স্পর্শের কাছে
পরাভব মেনেছিল সাপ
ধীরে, ধীরে
৩.
প্রতিদিন
একই সূর্যকে ঘিরে হাঁটা
বড় ক্লিশে লাগে, পৃথিবীর
৪.
জ্যোৎস্না রাতে
মানুষ, ফুল ও পাখি—
কারো গায়েই জামা নেই
৫.
বৃষ্টির শুরুতে
কেউ কি ভেবেছিল
আকাশের নীল ছিদ্র
৬.
মার্চের শুরুতেই
কেবল একটি পাখি ভেবেছিল—
সুপ্রভাত বাংলাদেশ
৭.
যুদ্ধের শুরুতেই
শোনা গেল
দোয়েলের শিস
৮.
পেছনে তাকিয়ে দেখো
আগুন—
স্মৃতির গুদামে
৯.
চায়ের শেষ চুমুকে
বলে ওঠো
ফিলিস্তিন ফিলিস্তিন
১০.
দুটি জ্যোৎস্না-রাত
কী কৌশলে
আলাদা শোয়
১১.
প্রেমে তৃপ্ত
দুই জোড়া চোখ—
শাপলা ফুটে আছে জলে
১২.
ভোরের চুম্বন
পিছলে পড়ছে
সূর্যাস্তের ওপর
১৩.
নিঃসঙ্গতা—
আলপিন দিয়ে ছুঁয়ে দেখে
যুবকের হাত
১৪.
ঘাসফুলে
এক জান্টু-ফড়িং
বিধ্বস্ত হল
১৫.
পায়ের শব্দ
কী কৌশলে
বিড়ালের স্তনে মেশে?
১৬.
প্রজাপতি গুহা
কষ্টের স্টুডিও
তুমি
১৭.
প্রস্থানের
শেষতম সিঁড়ি
প্রথম দেখার স্থানে ভরা
ইলাস্ট্রেশন নেট থেকে নেয়া