২০২৬ সালের কিরকাস পুরস্কারের ১৮ জন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে ‘কিরকাস রিভিউজ’। পুরস্কারটি ফিকশন, ননফিকশন ও তরুণ পাঠকের সাহিত্য—এই তিন বিভাগে দেওয়া হয়।
প্রতিটি বিভাগের বিজয়ী পাবেন ৫০ হাজার মার্কিন ডলার। এবারের চূড়ান্ত তালিকা ৮ হাজার ২৮০টি বই থেকে বাছাই করা হয়েছে।
ফিকশন
- টায়ারি জোন্সের ‘কিন’
- দানিয়াল মুইনুদ্দিনের ‘দিস ইজ হোয়্যার দ্য সার্পেন্ট লিভ্স’
- ব্রেন্ডা নাভারোর ‘ইটিং অ্যাশেজ’
- জুলি অরিঞ্জারের ‘লুনা, ফিনিক্স, কুইন’
- ডগলাস স্টুয়ার্টের ‘জন অব জন’
- কলসন হোয়াইটহেডের ‘কুল মেশিন’
ননফিকশন
- পামেলা কলফের ‘ক্যাচ দ্য ডেভিল’
- আডা ফেরারের ‘কিপার অব মাই কিন’
- প্যাট্রিক র্যাডেন কিফের ‘লন্ডন ফলিং’
- লুবনা মারির ‘ডিফায়েন্স’
- জিসেল পেলিকোর ‘আ হিম টু লাইফ’
- মাইকেল পোলানের ‘আ ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স’
তরুণ পাঠকের সাহিত্য
তরুণ পাঠকের সাহিত্য বিভাগে তিনটি উপবিভাগ রয়েছে।
পিকচার-বুক বিভাগ
- জুলি লিউংয়ের ‘ন্যাভিগেটিং নাইট’
- কার্তিকা নায়ারের ‘ইলেকট্রিক বার্ডস অব পোথাকুডি’
মিডল গ্রেড বিভাগ
- ম্যাথিউ ফক্সের ‘দ্য লাভলি ডার্ক’
- ড্যানিয়েল নায়েরির ‘দিস ইজ আ ডোর’
ইয়াং অ্যাডাল্ট বিভাগ
- এলিজাবেথ আসেভেদোর ‘অ্যাঙ্গার ইজ ওনলি আ শ্যাডো’
- ব্লেসিং মুসারিরির ‘হোয়েন ইটস ইওর টার্ন ফর মিডনাইট’
তিন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ৭ অক্টোবর। অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারও হবে কার্কাসের ইউটিউব চ্যানেলে।