কবি ও সম্পাদক এস এম কাইয়ুমকে ‘কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’-এর ছোটকাগজ বিভাগে পুরস্কৃত করা হয়েছে। তার সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘ণই’-এর জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।
সমকালীন সাহিত্য, নতুন কবিতার ভাষা এবং ভিন্নধারার সৃজনশীল ভাবনাকে গুরুত্ব দেওয়ার কারণে ‘ণই’ পাঠক ও লেখকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। এর সম্পাদক এস এম কাইয়ুমের নিরলস পরিশ্রমে এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।
এ ছাড়া ‘কাব্যশ্রী সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ। সাংগঠনিক অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে সৈয়দা নাজনীন আখতারকে।
সাহিত্য পুরস্কার বিভাগে কবিতায় শামীম হোসেন, কথাসাহিত্যে আমেনা আফতাব, প্রবন্ধে মামুন রশীদ এবং শিশুসাহিত্যে দেওয়ান বাদল পুরস্কৃত হয়েছেন।