প্রকৃতির অপ্রকৃতিস্থ হবার জন্য কি
প্রকৃতিই দায়ী? পরিবার নয়, সমাজ নয়,
রাষ্ট্র নয়... মানুষ নিজেই যেমনটা
নিজের জন্য... কুরুক্ষেত্রের এত প্রাণহানি,
এত লাশ, লাশের পরে লাশ, কত বৈধব্য নারীর
হাতের হাহাকার, দীর্ঘশ্বাস, কত পিতৃহীন
শিশুর আর্তনাদ... স্বয়ং ভগবানের প্রতি
ছুড়ে মারা চোখবাঁধা গান্ধারীর অভিশাপ?
তবু কৃষ্ণরে জিগাইয়া দ্যাহো... কথিত
ধর্মরাজ্য কি আজও প্রতিষ্ঠিত...?
নাকি মানুষের, গোলাপের মনোরাজ্যে
আজও চলমান কুরুক্ষেত্রের আওয়াজ?
নাকি আজও কৃষ্ণের মুখে পাঞ্চজন্য,
আজও অর্জুনের মুখে দেবদত্ত
ও ভীষ্মের গঙ্গানাভ শঙ্খ... নাকি আজও
অর্জুন ও কর্ণ মুখোমুখি...
আজও মানবিক হাহাকার... শকুনি সক্রিয়?