ঈদ সংখ্যা ২০২৬

তোমায় প্রথম দেখার পরে

তোমায় প্রথম দেখার পরে আমার বুকের খুব নিবিড়ে
কেবল শুধু পুষ্প ঝরে, যেন ফাগুন এই-তো কাছে,
যেন গরম হাওয়ার রাতে চাঁদের আলোয় ময়ূর ওড়ে
যেন কেবল মাথার পাশে সদ্য ফোটা জোছনা কাঁপে—

তোমায় প্রথম দেখার পরে জীবন যেন ঘুরে গেছে
কে যেন কে জাদু স্বরে দিনে রাতে আমায় হানে,
কে যেন কে জাদু দিয়ে সকল বিষাদ ভেঙে ফেলে
কাঁকর ভরা বুকের পথে ফুলের রেণু ছড়িয়েছে—

এখন বুঝি প্রেমের ভেতর কেন ফুলের বাহাদুরি,
কেন এত কুহেলিকা, মধুর মতো মেলাঙ্কলি—