উঠানে যে পত্রকুঞ্জ, পাখির রোদন
এ-ও এক গূঢ় নীরবতা
সাদা বাড়িটিতে কালো আগুনের রঙ!
এই দ্বিরচনা কে যে লিখে রাখে আর
কার কলমের টানে ফোটে
একই সঙ্গে পাথর আর ফুলের গুঞ্জন?
সাদা বাড়ি থেকে উড়ে এসে
দেহে মিশেছিল চুনাপাথরের দাগ
মুখে তাই বারবার, শত প্রত্নবালিকার নাম