বাড়ছে ভোটার উপস্থিতি, নারীরাই বেশি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সকালে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন পর্যন্ত নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে।