২২ নম্বর ওয়ার্ডে ভোট বাতিলের আবেদন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের ভোট বাতিলের লিখিত আবেদন করেছেন কাউন্সিলর প্রার্থী মো. মাহবুব কায়সার। মঙ্গলবার (১৫ মে) ভোটের দিন দুপুরে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে বিএনপি সমর্থিত এই কাউন্সিলর প্রার্থী অভিযোগ দায়ের করেন।