আটকে পড়া কিশোরদের স্বজনদের জন্য এই দিনটি ছিল বহুল প্রতীক্ষিত। একই সঙ্গে উদ্বেগও কাজ করছে তাদের মনে। রবিবার সিএনএন গুহায় আটকে পড়া পিরাপাত সমপিয়াংযাইয়ের বাড়িতে যায়। সেখানে তার আত্মীয়দের টেলিভিশনের পর্দায় চোখ রেখে বসে থাকতে দেখা গেছে। যেদিন কিশোররা নিখোঁজ হয় ওইদিনই পিরাপাত ১৬ বছরে পদার্পণ করে। অনুসন্ধানের সময় পরিবার জানায়, তার জন্মদিনের কেকটিতে কেউ স্পর্শ করেনি। তাদের আশা সে ফিরে এসে সবার সঙ্গে কেক কাটবে।