বিএলএজেএ'র সভাপতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাহিদ

ব্লাজা

বিশ্ববিদ্যালয় পর্যায়ের আইন বিষয়ক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো নতুন সংগঠন বাংলাদেশ ল অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন তথা বিএলএজেএ। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের একত্রিত করার মহৎ উদ্দেশ্যেই এই সংগঠনটি গঠিত হয়েছে।  

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এই সংগঠনের প্রথম উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।  এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউবিটিসহ ১১ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নাহিদুর রহমান নাহিদ (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ-আলমুতি (আসাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া উপস্থিত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিনিধি ও নির্বাচন করা হয়।

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্রদের সেতুবন্ধন হিসেবে পরিণত হয়ে এই সংগঠনে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি হয়।

/এফএএন/