১২ মে থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিতর্ক কর্মশালা

১২ মে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে বিতর্ক কর্মশালা

স্টামফোর্ড ডিবেট ফোরাম’ নবীন বিতার্কিকদের জন্য ১২ মে থেকে ২৪ মে পর্যন্ত ১২ দিনব্যাপী এক বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করেছে। এটি তাদের অষ্টম আয়োজন। ‘তারুণ্য মোদের শক্তি যুক্তিতেই মিলবে মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এস.ডি.এফ(স্টামফোর্ড ডিবেট ফোরাম)-এর এই আয়োজন। কর্মশালা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১২ মে। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে।

/এনএ/