কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

কবি নজরুলের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে চারুকলা বিভাগকর্তৃক আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৬।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এই শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনী শেষে অংশগ্রহণকৃতদের মধ্যে সেরা শিল্পকর্মের জন্য পুরস্কার এবং সার্টিফিকেট প্রধান করা হবে। 

 

/এনএ/