নবীনদের স্বাগত জানালো ইউআইটিএস

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্ট্রিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান

গ্রীষ্মকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্ট্রিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,‘জীবনে সফল হতে হলে একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা।’ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং পিএইচপি ফ্যামিলির মানব সম্পদ ও প্রশাসনের  নির্বাহী পরিচালক আহমদ সিপারউদ্দীন ও ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী।

অনুষ্ঠান শেষে ইউআইটিএস-এর স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের সম্মনিত ব্যক্তিবর্গ এবং ইউআইটিএস-এর সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

/এনএ/