মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ইউনিটের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল এবং দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো সম্প্রতি।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয় দেব বসাকের উপস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা.আতাউর হোসেন, উপদেষ্টা ডা. আউয়াল হোসেন রাতুল, ডা.নুরুল ইসলাম খান নয়ন, ডা.মেহেদী আফরোজ শাকিল, ডা.শেখ মো. ফরিদ, ডা.সাদ্দাম হোসেন এবং সভাপতি নুরে আলম জিকো, সাধারণ সম্পাদক মাহমুদ-উল-হাসান মিশু সহ সকল কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যরা।
অনুষ্ঠানে স্থানীয় ডেন্ডাবর হিফজুল উলুম মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
/এনএ/