স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থনকারী বনাম আর্জেনটিনা সমর্থনকারীর মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ শে জুলাই বিকেলে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইন বিভাগের) চেয়ারম্যান। সেসময় বিভাগটির সব শিক্ষকও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই ম্যাচের আয়োজন করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ধানমন্ডি ক্যাম্পাসের আইন বিভাগ।
/এফএএন/