হলি আর্টিজান রেস্টুরেন্ট, গুলশান এবং ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জে মর্মান্তিক জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস(ইউআইটিএস)। ইউআইটিএস এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু করে বারিধারা, গুলশান, বাড্ডাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে মানববন্ধন ও র্যালি শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউআইটিএস এর জঙ্গিবাদবিরোধী এ অনুষ্ঠানের আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য জনাব এ কে এম রহমতুল্লাহ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ড. এস. আর. হিলালী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক আ. ন. ম. শরীফ, রিসার্চ সেন্টারের পরিচালক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান, সকল অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলি, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভায় যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার মাধ্যমে যাতে জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কোন মহল আর কোনও অপপ্রয়াস চালাতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহবান জানান আলোচকবৃন্দ।
/এফএএন/