পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৪ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. খন্দকার জাহাংগীর আলম, প্রভাষক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থীরা, কর্মচারীসহ আরও অনেকে।
/এনএ/