স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কনশাস কনসালটেন্সির মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাবলিক স্পিকিং তথা পারসুয়াসিভ কমিউনিকেশন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিমসন কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারিয়া আফজাল। সেমিনারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উক্ত সেমিনার তাদের যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।
/এফএএন/