সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবিরোধী সচেতনতার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিভাগের সেমিনার রুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বিভাগের সংগঠন সিইপি ফ্র্যাটারনিটি। জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক আলোচনায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও বক্তব্য্ দেন।
সিইপি বিভাগীয় প্রধান প্রফেসর ড. সালমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. আখতারুল ইসলাম, সহযোগী অধ্যাপক সালাতুল ইসলাম মজুমদার, মুহিবুল আলম, সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফাহাদ আসগর, মাহবুবুর রহমান, আশেকা আরেফা, ফয়সাল পিয়াস, ওয়াহিদ আল নুর প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. সালমা আক্তার বলেন, আমাদের বিভাগের প্রত্যেকটা ব্যাচের জন্য একজন করে উপদেষ্টা আছেন। তিনি সেই ব্যাচের সকল শিক্ষার্থীদের ভাল-মন্দ দেখাশোনা করেন। বিভাগের শিক্ষার্থীদেরকে সব সময় সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন শিক্ষার্থী লোসানুর রহমান।
/এফএএন/