বঙ্গবন্ধুর স্মরণে নোবিপ্রবিতে শোকসভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে ১০ আগস্ট বিকেলে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে। নোবিপ্রবি অর্থনীতি বিভাগ এ আয়োজন করে। বিভাগের চেয়ারম্যান বিণতা রাণী সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। 

বঙ্গবন্ধুর স্মরণে নোবিপ্রবিতে শোকসভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "১৯৭৫ এর সেই ভোরে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারের খুন করার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু সেটি বিফল হয়েছে।" 

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, প্রভোস্ট ড. মো. আবু ইউছুপ মিঞা, প্রক্টর মো. মুশফিকুর রহমান, প্রফেসর  ড. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. দিব্যদুতি সরকার, প্রভাষক মাজনুর রহমান প্রমুখ।

/এনএ/