ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেক্যাট্রনিক্স বিভাগের বিতর্ক প্রতিযোগিতা

 

 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতা

তীব্র যুক্তির লড়াই, হার-জিত, পুরস্কার বিতরণ আর সবশেষে বিশুদ্ধ যুক্তিবাদিতার জয়গান-এভাবেই সমাপ্তি হলো প্রথম বারের মতো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মেক্যাট্রনিক্স বিভাগে বিতর্ক প্রতিযোগিতা ২০১৬। ২৬ জুলাই শুরু হওয়া এই আয়োজনের শেষ দিন ছিল গতকাল শনিবার। বিতর্কের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এই অনুষ্ঠানটির আয়োজন করে মেক্যাট্রনিক্স ডিবেট ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেক্যাট্রনিক্স বিভাগে উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম এছাড়া অনুষ্ঠানের প্রধান ছিলেন মেক্যাট্রনিক্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জয়নুল আবেদিন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

১৯টি দলের অংশ গ্রহণের মাধ্যমে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা যেখান থেকে চূড়ান্ত পর্বে আশে ৩৪-অ্যা ব্যাচ ও ৩৬-সি  ব্যাচ। এতে জয় লাভ করে ৩৪-অ্যা ব্যাচ।

বিজয়ী দলের তিন সদস্য ছিলেন কাজী মুশফিকুর রহমান সজল , তানভীর হোসেন এবং দলনেতা জিমি মজুমদার।বিজয়ীরা তাদের এই সফলতার অর্জিত পদক মেক্যাট্রনিক্স বিভাগকে উৎসর্গ করেন। বিজয়ী দলের সদস্যদের মতামত তারা শুধু তাদের ব্যাচকে উপস্থাপন করেনি তারা মেক্যাট্রনিক্স বিভাগকে উপস্থাপন করছে।

এছাড়া প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন “ তিনি সত্যিই তার ছাত্রদের দক্ষ উপস্থাপনা দেখে বিস্মিত। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এই সকল কর্ম-কাণ্ডকে স্বাগতম জানান। এছাড়া বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জয়নুল আবেদিন প্রতিশ্রুতি দেন প্রতি বছর তাদের বিভাগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

/এফএএন/