সিকৃবিতে ২১ আগস্টের নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বলন

 

21st august

২১ আগস্ট গ্রেনেড হামলার ১২ বছরে  নিহত ২৪ জনকে মোম জ্বালিয়ে স্মরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের বরাত দিয়ে জানানো হয়, রবিবার রাত বারটায় সিকৃবির ছাত্রলীগের নেতাকর্মীরা মোমবাতি হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। তারপর একে একে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করে তারা।
স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব অপুসহ ছাত্রলীগের প্রায় আড়াইশ নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ২১ আগস্টের গ্রেনেড হামলায় ২৪ জন আওয়ামী নেতা-কর্মী নিহত হওয়ার পাশাপাশি আরো প্রায় ৪০০জন আহত হয়েছিলেন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পান নি। মৃত্যুর স্পর্শ থেকে বেঁচে যাওয়া মানুষদের সুচিকিৎসার আহ্বানও জানিয়েছে সিকৃবি ছাত্রলীগ।

/এফএএন/