পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম প্রজননকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির আলোকে এই সনদপত্র বিতরণ করা হয়।
২৪ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ডিন প্রফেসর ড. মো আব্দুর রশীদ, প্রফেসর ড. মো আব্দুল মতিন (ডেইরি সায়েন্স বিভাগ), এ কিউ এম সফিকুর রউফ (ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ), ড. মোঃ ফখরুজ্জামান (চেয়ারম্যান, জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগ), ডাঃ প্রদীপ কুমার বাড়ৌ, (ট্রেনিং কো অর্ডিনেটর, ব্রাক) ডাঃ মোঃ আব্দুল লতিফ, ম্যানেজার, ব্র্যাক এআই এন্টারপ্রাইজেস, এম এ মান্নান, জোনাল ম্যানেজার, ব্র্যাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ কাওছার নিয়াজ বিন সুফিয়ান, সহকারী অধ্যাপক, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগ।
উল্লেখ্য, ব্র্যাক আই এন্টারপ্রাইজেস-এর অর্থায়নে ও বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের কারিগরি সহায়তায় ২ মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
/এনএ/