পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন সংঘের উদ্যোগে জন্মাষ্টমী পালিত হয়েছে। ২৫ আগষ্ট দিবসটি পালনে দিনব্যাপী চলে নানা আয়োজন। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে মঙ্গল ঘট স্থাপনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শ্রী কৃষ্ণ পূজায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারী সমবেত হন। এক মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তন্বী চন্দ। সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
/এনএ/