গণবিতে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

 

গণ বিশ্ববিদ্যালয়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ক্যাম্পাস সাংবাদিকতার ওপর কর্মশালার আয়োজন করেছে। গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস) এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

বিশ্ববিদ্যালয়ের আইকিউঅ্যাসি কনফারেন্স হলে  দুপুর ২টায় উক্ত কর্মশালাটি শুরু হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সাংবাদিক জনাব মিজানুর রহমান খান(যুগ্ন সম্পাদক, দৈনিক প্রথম আলো) এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বারেক কায়সার,(স্টাফ রিপোর্টার,দৈনিক ইত্তেফাক)।

কর্মশালার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে “ক্যাম্পাস সাংবাদিকতা ও ক্যারিয়ার”। 

উক্ত কর্মশালার সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ আজীম।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভি.সি, ডিন, সকল বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলীর উপস্থিত ছিলেন এই আয়োজনে।

/এফএএন/