শিল্পকলায় চলছে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদশর্নী

রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদশর্নী: স্টেপ আউট। সারাদেশের ৫৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।

শিল্পকলায় চলছে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদশর্নী

২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদশর্নী চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটায় শিল্পকলার জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে প্রদশর্নী শুরু হবে। চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

বিশিষ্ট প্রজাপতি গবেষক ও জাবির প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাব্বি জানান, প্রদর্শনীর সমাপনী দিনে প্রদান করা হবে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জ্যুরি অ্যাওয়ার্ড।’ এছাড়া সেরা হিসেবে তিনটি আলোকচিত্রকে পুরস্কৃত করা হবে।

বিচারক হিসেবে থাকবেন আলোকচিত্রী কুদরত-ই খুদা, লতিফ হোসাইন ও শাহাদাত পারভেজ।   

 

/এনএ/