প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সহ সভাপতি আবু নাদের নঈম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক সানি আরাফাত, আকাশ চক্রর্বতী, অগ্নিবীনা হল শাখার সাধারণ সম্পাদক রিজবী শিফাত শিবলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোলনচাঁপা হলের সভাপতি নুশরাত শিমু।
পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে শেখ হাসিনার র্দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন বিভাগ, হল, প্রশাসনিক ভবনসহ আশেপাশের মসজিদগুলোতে মিষ্টি বিতরণ করা হয়।
/এনএ/