সার্ক ট্যুরে পবিপ্রবির শিক্ষার্থীরা

সার্ক ট্যুর

 

সার্ক ট্যুরে গেল পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বহিঃ বাংলাদেশ শিক্ষা সফর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র অনুষদের ডিন প্রফেসর ড মো আবুল কাশেম চৌধুরি।

শিক্ষার্থীদের সঙ্গে আছেন এগ্রোনমি বিভাগের প্রফেসর ড পূর্নেন্দু বিশ্বাস, সয়েল সায়েন্স বিভাগের মো আসাদ চৌধুরি,  প্লান্ট প্যাথলজি বিভাগের মো. রুবেল মাহমুদ।

ভারত সফর নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে।  এই বিভাগের শিক্ষার্থী কে এম মেহেদী হাসান বলেন " আমরা কলকাতা,  দিল্লি, দার্জিলিংসহ বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখব। এই ট্যুরের স্বপ্ন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই দেখে আসছি, আজ আশা পূর্ন হচ্ছে"

ছাত্রী তামান্না জান্নাত বলেন, " অবশেষে স্বপ্নের ট্যুরে যেতে পারছি, খুব ভালো লাগছে।”

বেনাপোল - পেট্রোপোল সীমান্ত দিয়ে শিক্ষার্থীরা ভারতে প্রবেশ করবেন। শিক্ষার্থীরা আগামী ১৫ অক্টোবর ক্যাম্পাসে ফিরবেন বলে জানা যায়।

/এফএএন/