শাবিতে কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

 

কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নতুন আঞ্চলিক সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’যাত্রা শুরু হয়েছে।

শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের টিলায় নবীনবরণ ও এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে নতুন সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি পদে আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সেলিম রেজাকে রেখে ৪০ সদস্য বিশিষ্ট প্রথম কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সিন্ডিকেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. কবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো: বেলাল আহমেদ, ড. জামাল উদ্দিন, মো: রুমেল আহমেদ, সহকারী অধ্যাপক শাকিল ভূইয়া, গিয়াস উদ্দিন, শাহিদুল হক (সোহেল) ও মো: আফজাল হোসাইন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. কবির হোসেন আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একসাথে মিলেমিশে থাকার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি একরাম,  শওকত ইমাম, নাদিয়া জামান, যুগ্ন-সাধারন সম্পাদক মাইনুল রায়হান, সাইফুল ইসলাম, মেহেদি হাসান, শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন, সজল।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রহমত উল্লাহসহ-কোষাধ্যক্ষ নাইমুল হাসান, নাহিন সুলতানা,  প্রকাশনা সম্পাদক ফারজানা রাইসা, সহ-প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান,  তাবাসুম রাইদা,  প্রচার সম্পাদক মহিন উদ্দিন রুবেল, সহ-প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সুরাইয়া বিনতে আলী,  অফিস সম্পাদক মাহজহারুল ইসলাম, সহ-অফিস সম্পাদক ছোটন, পারভেজ, আইটি সম্পাদক নাঈম, সহ-আইটি সম্পাদক তন্ময়, ক্রীড়া সম্পাদক সায়মন, সহ-ক্রীড়া সম্পাদক সোহাগ, নাসের খান, সমাজ সেবা সম্পাদক নোমান, সহ-সমাজ সেবা সম্পাদক নাসিমা লাকি, সাংস্কৃতিক সম্পাদক হিমেল, সহ- সাংস্কৃতিক তানিয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য শারমিন, রাকিব, অভি, শাহিদ, ফাহমিদা নিজাম, সাকিব।

পরে কুমিল্লা জেলা হতে আগত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

/এফএএন/