যুদ্ধপরাধ বিচারের আইন বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট টিমের প্রতিনিধিত্ব করে মোহাম্মদ পিজুয়ার হোসেন, জান্নাতুল শরীয়াত দিশা ও তাইয়াবা তাসমীন। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর তুরিন আফরোজ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুট টিম হচ্ছে একমাত্র প্রতিযোগী দল যারা প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে অপরাজিত ছিল। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মুটকোর্ট টিম একই সঙ্গে যুদ্ধপরাধ বিচারের আইন বিষয়ে ‘শ্রেষ্ঠ গবেষণাকারী দল’ হিসেবে পুরস্কারও জিতে নেয়। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের মাননীয় বিচারকমণ্ডলী।
/এফএএন/