এশিয়ান টিভি পার্লামেন্টারি ডিবেটে বিজয়ী আবিপ্রবি

এশিয়ান টিভি পার্লামেন্টারি ডিবেট ২০১৬- তে স্টেট ইউনিভার্সিটির বিতার্কিক দলকে হারিয়ে বিজয়ী হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। সংসদীয় এ বিতর্কের বিষয় ছিল, 'জঙ্গিবাদই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।' এ বিষয়ের পক্ষে স্টেট ইউনিভার্সিটি বিতার্কিক দল ও বিপক্ষে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিক দলের সদস্যরা তাদের স্ব-স্ব বক্তব্য উপস্থাপন করেন। আবিপ্রবি বিতার্কিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন খান অনিক রহমান, এস.এম. শাহরিয়ার এবং আশফাকুর রহমান রাফি।

এশিয়ান টিভি পার্লামেন্টারি ডিবেটে বিজয়ী আবিপ্রবি বিতার্কিক দল

আয়োজিত এ পার্লামেন্টারি ডিবেটের স্পিকারের দায়িত্বে ছিলেন জামিল আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ.কে.এম মোজাম্মেল হক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিক দলের সদস্যরা।

/এনএ/