সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত হলো অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনি ‘সেট আউট।’ ৫ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে আলোকচিত্র প্রদর্শনী ‘সেট আউট’ এর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ বদরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মোট ৪৫টি আলোকচিত্র স্থান পায়।
/এনএ/