স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। মিরপুর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (পরিবেশবিজ্ঞান বিভাগের) চেয়ারম্যান। সেসময় বিভাগটির সব শিক্ষকও উপস্থিত ছিলেন।
পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড আহমেদ কামরুলজামান বাংলা ট্রিবিউনকে বলেন খেলা হচ্ছে বিনোদন এবং ব্যায়ামের অংশ,এই ধরনের প্রীতি ম্যাচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক অটুট থাকে।
উল্লেখ্য, এই ম্যাচের আয়োজন করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ধানমন্ডি ক্যাম্পাসের পরিবেশবিজ্ঞান বিভাগ।
/এফএএন/