বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া গতকাল ২৮ নভেম্বর শেষ হয়েছে। শূন্য আসন রয়েছে ৫৮২টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম জানান,মেধা তালিকাভুক্ত প্রার্থীদের মধ্য থেকে ৬১৮ জন ভর্তি হয়েছে। শূন্য আসন থাকা শর্তে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা আগামী ৪ ডিসেম্বর বাকৃবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ৭ ডিসেম্বর ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ঐদিন রাত ৮টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। ৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
/এনএ/