সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের সমাবর্তন বক্তা মানবধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। স্নাতক ও স্লাতকোত্তর পর্যায়ের ১,৩২৫ জন শিক্ষার্থী এ সমাবর্তনে সনদ পাবেন। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে ইউল্যাব। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১০ সালে। দ্বিতীয় ও তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০১২ ও ২০১৪ সালে।
/টিআর/