বাকৃবিতে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

বাকৃবির রক্তদান কর্মসূচি

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

 উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দদাস চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. এ.কে.এম. জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। পরে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা রক্তদান করেন।

/এফএএন/