বাকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাকৃবি ছাত্রলীগের শোভাযাত্রাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাকৃবি ছাত্রলীগ। বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ছাত্রলীগের পার্টি অফিসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিসে কেক কাটা হয় এবং ডকুমেণ্টারি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। এর আগে সকাল ৭ টায় বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

/এফএএন/