অনুষ্ঠানে ‘বাংলায় রেনেসাঁ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. গোলাম মুরশিদ। স্বাগত বক্তব্য দেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নেহাল করিম।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করা সহ বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সাম্প্রতিক নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের নীতি মানবসভ্যতাকে পেছনের দিকে ঠেলে দেবে। এক দেশ থেকে আরেক দেশ অথবা এক মহাদেশ থেকে অন্য মহাদেশকে বিচ্ছিন্ন করার নীতি আধুনিক বিশ্বে কল্পনা করা যায়না।
উল্লেখ্য, ড. এ কে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
/এফএএন/