স্মৃতির টানে হাজার শিক্ষার্থী

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা...স্মৃতি- অম্লান, মধুর।  হারিয়ে যাওয়া সোনালি দিনগুলোর মধুর  স্মৃতি হৃদয়ে আলোড়ন তোলে সব সময়।এই হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি রোমস্থন আর পুরানো বন্ধুদের সান্নিধ্য লাভের নিমিত্তে এক হয়েছিলেন মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকার শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্মৃতির জানালা’ শিরোনামে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের টানে মিলিত হয়েছিলেন সহস্রাধিক মডেলিয়ান।

দিনব্যাপী আয়োজনে স্মৃতি চারণ করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী আর শিক্ষকরা। এছাড়া স্কুলের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র, গুণীজন সম্মাননা ছিল অনুষ্ঠানের মূল আয়োজন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতির জানালা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।বিগত দিনগুলোর মধুর স্মৃতিকে অনাগত দিনের কাছে সমর্পন করার মধ্য দিয়ে সব সময়ের জন্য পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন সাবেক শিক্ষার্থীরা। সাম্য, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন চির জাগরুক রাখার প্রত্যয় জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানের।

উল্লেখ্য, মতিঝিল এ জি বি কলোনিতে অবস্থিত ১৯৮০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি বর্তমানে দেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বরাবরই সেরা অবস্থান অর্জন করে আসছে স্কুলটি।

/এফএএন/