রাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

pic ru‘অর্থনীতিতে নারী-পুরুষের সমান অধিকার, ৫০ঃ৫০ বিশ্ব গড়ার অঙ্গিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে র‌্যালি বের করে রাবি মহিলা পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘বাংলাদেশে নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সব চেয়ে বড় বাধা হলো তাদের অর্থনৈতিক মুক্তি। আর এই জায়গায় নারীদের এগিয়ে আনতে না পারলে বাংলাদেশে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
সমাবেশে আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলী বলেন, ‘চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে নারী-পুরুষের কাজ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু এই রকম সিলেবাস কারিকুলাম থাকা উচিৎ নয়। এটা নারী ও পুরুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে।’

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সম্পাদক অধ্যাপক মোর্বারা সিদ্দিকা, ড. শাহরিয়ার পারভেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হাসান ইমাম সুইট, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জলিল হাসান ও মহিলা পরিষদের তৃণমূল সংগঠনের ছোট বনগ্রামের সভাপতি চম্পা খাতুন প্রমুখ।

/এমডিপি/