সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে এসিইউ মহাসচিবের সহযোগিতা চান। এসিইউ মহাসচিব এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এসিইউ মহাসচিব অধ্যাপক ড. জন উড ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসাবে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
/এফএএন/