সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। আর তা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই দেশ প্রেমের সর্বোচ্চ স্থানে অবস্থান করেন।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষের বড় পরিচয় হলো, তিনি কতোটা দেশ প্রেমিক, কতোটা মূল্যবোধ সম্পন্ন এবং কতোটা নৈতিক চরিত্রের অধিকারী। আর বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের স্থান নয়, এটি মনুষ্যত্ব অর্জনেরও বিদ্যাপীঠ।’
সভায় দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবিন হক সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বক্তৃতা করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ প্রমুখ।
/এমডিপি/