মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে এই উৎসব উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয় চলচ্চিত্র সংসদের সদস্য সোহেল রানা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোনায়েম আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সিলেটের চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ । এরপর বিকেল ৫ টায় প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।
উল্লেখ্য, গত একমাসে ৬৬টি দেশের ২ হাজার ৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০ টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।
/এমডিপি/