কুবি কর্মকর্তা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Screenshot_4 (1)কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তাদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ’ এর ১ম কার্যনির্বাহী পরিষদ-২০১৭ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এর আগে সোমবার কর্মকর্তা পরিষদের ১ম কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে জিনাত ও লতিফ প্যানেল থেকে জিনাত আমান (সভাপতি), আব্দুল্লাহ আল মামুন (সহ-সভাপতি), মো. আব্দুল লতিফ (সাধারণ সম্পাদক), মো. মিজানুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোহাম্মদ রহমত উল্লাহ (কোষাধ্যক্ষ), এ কে এম হেলার মোর্শেদ (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী (দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোহাম্মদ আলী হাসান নেওয়াজ, বিপলব মজুমদার, মোহাম্মাদ নুরুজ্জামান ও জয়নাল আবেদিনসহ (কার্যকরী সদস্য) মোট ১১ পদে জয়ী হয়। এছাড়া আমিরুল ও জাকির প্যানেল থেকে মো. আবু তাহের (সহ-সভাপতি), এস এম মাহমুদুল হক (যুগ্ম-সাধারণ সম্পাদক) ও তাহানিয়া হক (কার্যকরী সদস্য) মোট ৩টি পদে ও স্বতন্ত্রভাবে মো. মোশারফ হোসেন (ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক) পদে জয়ী হয়।

কর্মকর্তা পরিষদ নির্বাচন-২০১৭তে  প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়েল কোষাধ্যক্ষ অধ্যাপক কুণ্ডু গোপীদাস এবং নির্বাচন কমিশনার ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম ও প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল হাসান।

/এমডিপি/